June 20, 2026

বিশ্ব ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হয়ে আরও দুই মুসল্লি মারা গেছেন

0326

টঙ্গীতে বিশ্ব ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হয়ে আরও দুই মুসল্লি মারা গেছেন। তাঁরা হলেন ফেনীর সফিকুর রহমান (৫৮) ও কুষ্টিয়ার মো. সিরাজুল ইসলাম (৬৫)।

আজ শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে সফিকুর রহমান এবং গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সিরাজুল ইসলাম মারা গেছেন। বিশ্ব ইজতেমার মাসলেহাল জামাতের জিম্মাদার মো. মাহফুজুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, তাঁরা দুজনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে নাটোরের মো. আলী (৫৫) এবং বুধবার দিবাগত রাত তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আবদুল জব্বর (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টঙ্গীর তুরাগতীরে আজ ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। ইতিমধ্যে দেশ-বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *