June 22, 2026

বুধবার আওয়ামী লীগের সাথে সহযোগী সংগঠনের যৌথসভা

awami-

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের বুধবার (৫ সেপ্টেম্বর) এক যৌথ সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৪টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে এক যৌথসভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *