June 22, 2026

ব্রাহ্মণবাড়িয়া-১ আসন নাসিরনগরে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

nasir nagor

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর শূন্য আসনের আজ মঙ্গলবার উপ-নির্বচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

নির্বাচনের শুরুতেই সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের কম উপস্থিতি লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার ভিডিপি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিভিন্ন কেন্দ্রে মোতায়েন রয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নে তিনটি করে ৩৯টি মোবাইল টিম দায়িত্ব পালন করছে। এছাড়া ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছে।

এই আসনে মোট ভোটার ২ লাখ ১৪ হাজার ৯ জন। পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৪শ’ ১০ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩ হাজার ৫শ’ ৯৯ জন। এদিকে ঝুঁকিপূর্ণ ৪৯টি কেন্দ্র নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোটের ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, গত বছরের ১৬ই ডিসেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *