September 10, 2026

ভরিতে ১১৬৬ টাকা পর্যন্ত কমছে সোনার দাম

1494164318

দুই মাসের ব্যবধানে এবার কমলো সোনার দাম। সোমবার থেকে ভরিপ্রতি ৮১৬ টাকা থেকে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমেছে অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এ ধাতুর দাম।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয়েছে বলে দাবি বাজুসের।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৫ হাজার ৮৯৮ টাকা দরে। গত ৯ ফেব্রুয়ারি থেকে রবিবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রিমূল্য ছিল ৪৭ হাজার ৬৪ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের সোনার দাম এক হাজার ১৬৬ টাকা কমেছে। সোমবার থেকে পরবর্তী দাম নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রি হবে ৪৩ হাজার ৫৮৭ টাকা দরে। রবিবার পর্যন্ত এ মানের প্রতি ভরি সোনার বিক্রিমূল্য ছিল ৪৪ হাজার ৯৬৫ টাকা। এ মানের সোনায় ভরিপ্রতি এক হাজার ১০৮ টাকা কমেছে। আর ১৮ ক্যারেটের সোনা ৮১৭ টাকা কমে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৩৮ হাজার ৬৬৬ টাকা। রবিবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম ছিল ৩৯ হাজার ৪৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৫ হাজার ৬৬০ টাকার বদলে সোমবার থেকে বিক্রি হবে ২৪ হাজার ৮৪৪ টাকায়। অর্থাৎ ভরিতে ৮১৬ টাকা কমেছে।

এদিকে সোনার দামের পাশাপাশি কমেছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপা সোমবার থেকে বিক্রি হবে এক হাজার ৫০ টাকা। রবিবার পর্যন্ত প্রতি ভরি রূপার বাজারমূল্য ছিল এক হাজার ১০৮ টাকা।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *