June 21, 2026

ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিলেন খাদ্যমন্ত্রী

নগওা

নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সকল কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যে কোনো মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।

আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ জেলার সকল সরকারি-কর্মকর্তার সাথে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।

মন্ত্রী বলেন, খাদ্যে ভেজালরোধে সভা সেমিনারের পাশাপাশি মোবাইল কোর্ট অব্যাহত রাখতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিতে আমরা জিরো ট্রলারেন্স।
পাশাপাশি সাংবাদিকদের খাদ্য নিয়ে সংবাদ পরিবেশনে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।

নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ছিলেন, পুলিশ সুপার ইকবাল হোসেন, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল বারী, সিভিল সার্জন ডা. মোমিনুল হক, নওগাঁ পৌর মেয়র ও জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কামাল হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন দফতরের প্রধানরা।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *