June 22, 2026

মোদী ও আমি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিশ্বনেতা: ট্রাম্প

Washington : President Donald Trump and Indian Prime Minister Narendra Modi hug while making statements in the Rose Garden of the White House in Washington, Monday, June 26, 2017. AP/PTI(AP6_27_2017_000042B)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ নিজেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘বিশ্বনেতা’ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

বার্তা সংস্থা হাফিংটন পোস্ট বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুই নেতার অনুসারীর সংখ্যা মিলিয়নেরও অধিক। এসব মাধ্যমের কল্যাণে জনগণের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকা যায়, এমনকি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে এটি খুবই কার্যকরী বলে মনে করেন ট্রাম্প।

ট্রাম্প আরো বলেন, ‘কোনো একটি ইস্যুতে জনগণের মতামত প্রাতিষ্ঠানিকভাবে জানতে হলে তা অনেক সময়ের ব্যাপার, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেই আমি সরাসরি তাদের অভিপ্রায় জানতে পারি। এছাড়া আমার সিদ্ধান্ত জানানোসহ উভয় ক্ষেত্রেই এটি খুব ভালো কাজ করে।’

2

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই দুই নেতা। যেকোনো বিষয়ই হোক না কোনো প্রতিদিন অনেকবার করে টুইট বার্তা দিতে দেখা যায় ট্রাম্পকে। মোদীও কম যান না, তিনিও টুইটার ও ফেসবুকে আসেন নিয়মিত। জানা গেছে, এ পর্যন্ত টুইটারে ট্রাম্পের অনুসারী রয়েছে অন্তত ২৩.৮ মিলিয়ন।

3

তবে ৩১ মিলিয়নেরও বেশি অনুসারী নিয়ে বিশ্বনেতাদের মধ্যে প্রথম আসনে আছেন মোদী। এছাড়া ফেসবুকে ট্রাম্প ও মোদীর অনুসারীর সংখ্যা যথাক্রমে ২৩.৬ মিলিয়ন এবং ৪১.৮ মিলিয়ন। হাফিংটন পোস্ট।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *