June 21, 2026

ম্যানহোলে বিস্ফোরণ, মা-মেয়েসহ আহত ৩

0362

রাজধানীর যাত্রাবাড়ীতে বিষাক্ত গ্যাস জমে একটি ম্যানহোলে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় মা-মেয়েসহ তিনজন আহত হন।

শনিবার বিকেলে যাত্রাবাড়ীর ধোলাইপাড়ের এশিয়া চক্ষু হাসপাতালের সামনের রাস্তায় ম্যানহোলে এ বিস্ফোরণ ঘটে।

আহতরা হলেন-জোহরা বেগম (৪০ ও তার মেয়ে নাফিজা আক্তার (১২), পথচারী মিরাজ (১২)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে ম্যানহোলে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ঢামেকে ভর্তি জোহরা সাংবাদিকদের জানান, পঞ্চম শ্রেণির ছাত্রী নাফিজাকে নিয়ে বেড়াতে বের হন তার মা। হাসপাতালের সামনের রাস্তায় তারা দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ ম্যানহোলটিতে বিস্ফোরণ ঘটে। এতে তিনজন আহত হলে পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন, তবে তারা আশঙ্কামুক্ত।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *