June 22, 2026

যারা রাস্তা দখল করে জনগণকে কষ্ট দেয়, ক্ষমতায় গেলে তারা কী করবে? : কাদের

kader

বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার চিত্র নিয়ে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে কর্মসূচিতে অনেক বেশি লোক হলেও তা ছিল সুশৃংখল। আমার গতকাল মনে হয়েছে, এই পার্টিটাই এরকম। এরা ক্ষমতায় গেলে কী করবে? আমরা ক্ষমতায় থেকে নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারলাম। তারা বিরোধী দল, আগামীবার ক্ষমতায় যেতে চায়। যারা রাস্তা দখল করে জনগণকে কষ্ট দেয়, ক্ষমতায় গেলে তারা কী করবে? সেটা ভেবেই আমি শংকিত হয়েছি।

উত্তরার হাউস বিল্ডিং থেকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড ফ্লাইওভার নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার মন্ত্রী এসব কথা বলেন। প্রায় সাড়ে ৯০০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি শেষ হবে ২০২০ সালের মে মাসে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আদালত নিয়ে বিএনপি দ্বিচারিতার ভূমিকায়। একইসঙ্গে তিনি বলেন, মামলা পক্ষে গেলে দলটি আদালতের প্রশংসা করে আর বিপক্ষে গেলেই সরকারের হস্তক্ষেপের অভিযোগ আনে। আজ বৃহস্পতিবার বনানীর সেতু ভবনে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যখন তারা মনে করে যে এ রায়টা সরকারের বিরুদ্ধে গেছে, তখন তারা আনন্দে আটখানা। সঙ্গে সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে এত প্রশংসা, তারা পঞ্চমুখ। আপনার বিরুদ্ধে গেলে আদালত, আদালতের স্বাধীনতা নেই, সরকারের হস্তক্ষেপ হচ্ছে। আর সরকারের বিরুদ্ধে গেলে তখন আদালতের স্বাধীনতা আছে। এই দ্বিচারিতা বিএনপির পরিহার করা উচিত।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *