June 22, 2026

যে কোনো সময় তফসিল ঘোষণা: ইসি সচিব

571386

আগামী ৩০ অক্টোবরের পর যে কোনো সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নে হেলালুদ্দীন বলেন, ৩০ অক্টোবরের পর কাউন্টডাউন শুরু হয়ে যাবে। ৩০ অক্টোবরের পর যে কোনো সময় নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে।

জাতীয় নির্বাচন বড় একটি দায়িত্ব জানিয়ে ইসি সচিব বলেন, তফসিল ঘোষণার আগে নির্বাচন প্রস্তুতির ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।

৩০০ আসনের সীমানা পুননির্ধারণের কাজও সম্পূর্ণ হয়েছে বলে জানান তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় দুই লাখ ৮ হাজার ভোটকেন্দ্র হতে পারে বলে পরিসংখ্যান দেন হেলালুদ্দীন আহমদ।

ভোটকেন্দ্র হালনাগাদের বিষয়ে ইসি সচিব বলেন, ভোটগ্রহণের ২৫ দিন আগে ভোটকেন্দ্র হালনাগাদের তালিকা চূড়ান্ত করা হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ হবে বলে আশা ব্যক্ত করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *