June 22, 2026

শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন : চয়ন ইসলাম

safe

আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি চয়ন ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে যে উন্নয়ন হয়েছে তা ৭৫ পরবর্তী কোন সরকারের আমলেই হয়নি। শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। তাই আগামী নির্বাচনে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে দিয়েছেন তাঁর কন্যার নেতৃত্বে দেশ আজ উন্নত দেশে পরিনত হয়েছে। শেখ হাসিনা আজ বিশ্ব নেত্রিতে পরিনত হয়েছেন।

রবিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা ডিগ্রি কলেজ মাঠে পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে বেশ কয়েকটি জনসভা ও পথসভা করেছেন এই আসনের দুইবার নির্বাচিত সাবেক সাংসদ ও আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম। ইতোমধ্যেই শাহজাদপুরের বিভিন্ন ইউনিয়নে গিয়ে দলের নেতা কর্মী ও সাধারন মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও নৌকার পক্ষে ভোট চাইছেন এই নেতা । তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয়কে সুনিশ্চিত করার কথা বলছেন, তুলে ধরছেন সরকারের উন্নয়ন। সাধারন মানুষও তাদের নেতা চয়ন ইসলামকে কাছে পেয়ে তার সময়ের ব্যাপক উন্নয়নের কথা স্বরণ করিয়ে দিয়ে আবারও তাকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেবার জোরালো দাবি তুলেছেন। তিনিও নেতাকর্মীদের আশ্বস্ত করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে সেই উন্নয়নকে আরও তরান্বিত করতে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে আগামী নির্বাচনে জয়ী করতে হবে। আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামুলক ও নিরপেক্ষ নির্বাচন হবে। তাই এখনই মানুষের দোরগোড়ায় গিয়ে বিগত দশ বছরের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা জনগনের কাছে পৌছিয়ে দিতে হবে।’

পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা আসাদ উল্লাহ তুষার, উপজেলা আ:লীগের সহ সভাপতি মোঃ আব্দুল জব্বাতার,মোস্তফা আবু জাফর,আমিনুল ইসলাম বুলু মাস্টার, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন সরকার,উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস আলী,উপজেলা কৃষক লীগের আহবায়ক হুমায়ুন কবির টিপু, জেলা যুবলীগের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল,উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম,কৃষক লীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম মনি, রুপবাটি ইউপি আ:লীগ সভাপতি আব্দুস সোবহান, গারাদহ ইউপি আ: লীগ সভাপতি সেলিম আক্তার, পোতাজিযা ইউপি আ: লীগ সভাপতি আল মাহমুদ,কৈজুরী ইউপি আ:লীগ সভাপতি হারুন অর রশিদ,স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ শাহজাদপুর শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান পিযুস, সাধারণ সম্পাদক আলিমুল আল সজীব,শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মোফাজ্জল হোসেন মোফা , পোরজনা ইউনিয়ন আওয়ালীগ যুগ্ম সম্পাদক মোঃ আব্দুস সালাম, উপজেলা কৃষক লীগের সদস্য আলিমুল আল রাজীব।ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জুবায়ের হাসান পলাশ সহ যুবলীগ, ছাত্রলীগ ও অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

সভায় বক্তারা চয়ন ইসলামের সময় এইএলাকার যমুনা নদী ভাঙ্গন রোধে নদীশাসন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা,রাস্তা ঘাট, স্কুল-কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন ও আগামিতেও সুযোগ পেলে এলাকার মানুষের জন্য তিনি আরও আরও উন্নয়ন করবেন-এমন আশাবাদ ব্যাক্ত করে বক্তব্য রাখেন। জনসভায় বিপুল লোকের সমাগম ঘটে । আশে পাশের তিন ইউনিয়ন সোনাতনী, কৈজুরি,গালা ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী জনসভায় যোগ দেন ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *