June 22, 2026

সদ্য সাবেক সৌদি যুবরাজ প্রাসাদবন্দি!

015216dess_

সৌদি আরবের রাজপরিবারে বিবাদের আভাস পাওয়া গেছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক খবর থেকে জানা যায়, সদ্য সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়াফকে (৫৭) তাঁর প্রাসাদে বন্দি করে রাখা হয়েছে। বিধিনিষেধ জারি করা হয়েছে তাঁর দেশ ছাড়ার বিষয়েও। বিন নায়াফকে গত সপ্তাহেই তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের ছেলে মোহাম্মদ বিন সালমান (৩১)।

দ্য নিউ ইয়র্ক টাইমসে বলা হয়, বিন নায়াফকে তাঁর উপকূলীয় শহর জেদ্দার প্রাসাদ ছাড়তে মানা করা হয়েছে। একই সঙ্গে তাঁকে অবশ্যই দেশে থাকতে বলা হয়। তাঁর ব্যক্তিগত দেহরক্ষীদেরও পাল্টে দেওয়া হয়েছে। সেই স্থানে নিযুক্ত করা হয়েছে নতুন যুবরাজ বিন সালমানের অনুগত বাহিনীকে। বিন নায়াফের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কাজের সম্পর্ক ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘বিন নায়াফ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধু ও সহযোগী। আমরা তাঁকে অসম্মানিত হতে দেখতে চাই না। ’ তবে এক সৌদি কর্মকর্তা এ খবর ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন। সূত্র : দ্য টেলিগ্রাফ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *