June 21, 2026

সব জেলায় সার্ভে করতে হবে, কেন হাসপাতালে ডাক্তার থাকেন না : প্রধানমন্ত্রী

pm-un-20190127121411

সরকারি হাসপাতালে চিকিৎসকরা সেবা না দিলে তাদের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সব জেলায় সার্ভে করতে হবে, কেন হাসপাতালে ডাক্তার থাকেন না। যারা সেবা দেবেন না, তাদের ওএসডি করে রাখতে হবে। চিকিৎসকদের রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়েছে, তাদের অবশ্যই চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। তা না হলে চাকরি থেকে চলে যেতে হবে তাদের।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *