June 21, 2026

সিলেট যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা

৪৫

সিলেটের উদ্দেশে আজ সোমবার সকালে বিমানযোগে রওনা দিয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা। সকাল ১০টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দেন তারা। এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু।

জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, সিলেটের বালাগঞ্জ ছাত্রদল নেতা নিহত সায়েম আহমেদ সোহেলের পরিবারকে সমবেদনা জানাতে ঐক্যফ্রন্টের নেতারা সেখানে যাচ্ছেন।

তিনি বলেন, ঐক্যফ্রন্টের নেতারা সিলেটে গিয়ে হযরত শাহ জালাল শাহ পরানের মাজার জিয়ারত করবেন। তারপরে বালাগঞ্জে নিহত সোহেলের বাড়িতে যাবেন ।

মিন্টু আরো বলেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার যাওয়ার কথা থাকলেও তিনি সাংগঠনিক ব্যস্ততার কারণে সিলেটে যাচ্ছেন না। অন্যদের মধ্যে ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরামের কার্যকর সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, হাবিবুর রহমান বীর প্রতীকসহ অন্যরা যাচ্ছেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *