June 19, 2026

সড়ক পরিবহন, বিআরটিসি ও সওজ কর্মচারীদের ছুটি বাতিল

BRTC20170619215357

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং এর অধীনস্ত সংস্থাগুলোর সব কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

সোমবার (১৯ জুন) থেকে ঈদের পর তৃতীয় দিন পর্যন্ত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এবং সড়ক ও জনপথ অধিদফতরের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে আলাদা আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, চলমান বর্ষা মৌসুম ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরে ফেরা মানুষের মহাসড়ক পথে যাতায়াত নির্বিঘ্ন করতে সব গ্রেডের কর্মচারীদের ছুটি ১৯ জুন থেকে ঈদুল ফিতরের তৃতীয় দিন পর্যন্ত বাতিল করা হলো।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *