September 16, 2026

২৪ ঘণ্টায় শনাক্ত ৬০২, মৃত্যু ১৮

বিশেষ প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ পুরুষ ও তিনজন নারী। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৪১ জনে।

আজ ২৫ জানুয়ারি সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ২০০টি পরীক্ষাগারে ১৪ হাজার ৮১০টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৮২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৫ লাখ ৭০ হাজার ৩৮৭টি।

এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৬০২ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৩২ হাজার ৪০১ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭৬ হাজার ৯৭৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক শূন্য ৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশ‌মিক ৯১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৫৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *