September 12, 2026

২৪ ঘন্টায় প্রাণ গেল আরও ৮২ জনের

ফাইল ফটো

শেখ সাজ্জাদ সদয়:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে মোট মৃত্যু হলো ১৩ হাজার ৫৪৮ জনের। এর আগে গত ২৯ এপ্রিল ৮৮ জনের মৃত্যু হয়।

একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৬৪১ জন। ফলে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনে।

আজ রোববার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২২ হাজার ২৬২ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ২৭ হাজার ৭৩৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *