April 18, 2026

এবার দিল্লি ও তেলেঙ্গানায় করোনা ভাইরাস হানা!

এবার দিল্লি ও তেলেঙ্গানায় করোনা ভাইরাস হানা!

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার দিল্লি এবং তেলেঙ্গানা রাজ্যে আরও দুই ব্যক্তির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর ওই দুই ব্যক্তির দেহে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

দিল্লিতে যে ব্যক্তির শরীরে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে তিনি সম্প্রতি ইতালি গিয়েছিলেন। সেখানে এই ভাইরাসে ইতোমধ্যেই এক হাজার ৬০০ জন আক্রান্ত হয়েছেন এবং প্রাণহানি হয়েছে ৩৪ জনের।

ভারতে দ্বিতীয় যে ব্যক্তির শরীরে ভাইরাসটি ধরা পড়ে তার বাড়িও তেলেঙ্গানা রাজ্যে। ওই ব্যক্তি সম্প্রতি দুবাই সফর করেছেন।

ভারতের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আক্রান্ত দুই ব্যক্তির শারীরিক অবস্থা স্বাভাবিক আছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে ভারতের প্রথম তিন করোনা ভাইরাস আক্রান্ত রোগী ধরা পড়ে।

এদিকে, যুক্তরাষ্ট্রে একইদিন কোভিড-১৯ ভাইরাসে অসুস্থ আরেক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ। এটি যুক্তরাষ্ট্রে ভাইরাসের কারণে দ্বিতীয় মৃত্যু।

সিয়াটল এবং কিং কান্ট্রির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ৭০ বছর বয়সী ওই জ্যেষ্ঠ নাগরিক গত শনিবার মারা গেছেন। এর আগে গত শুক্রবার প্রথম ভাইরাসজনিত মৃত্যুর খবর জানায় মার্কিন কর্তৃপক্ষ। নিহত ব্যক্তির বয়স ছিল ৫০’এর ঘরে।

প্রথম ও দ্বিতীয় মৃত ব্যক্তি উভয়েই ওয়াশিংটনের কার্কল্যান্ডে অবস্থিত এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *