June 20, 2026

করোনাভাইরাসে আইসোলেশনে থাকা প্রবাসী নারীর মৃত্যু

করোনাভাইরাস ‘সন্দেহে’ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে থাকা যুক্তরাজ্যফেরত এক নারীর (৬১) মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, ২০ মার্চ শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে ওই নারীকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয়। আজ রোববার ঢাকা থেকে আইইডিসিআর’র লোক সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল। তবে এর আগেই তিনি মারা গেলেন।

ওই নারীর করোনাভাইরাস ছিল কি না সেটা সঠিকভাবে জানা যায়নি।

গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সিলেট নগরের শামীমাবাদ এলাকার ওই নারী। বিগত ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন তিনি। গত ২০ মার্চ থেকে তাকে করোনা সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে রাখেন চিকিৎসকরা।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *